| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধোঁকা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে: ইয়ান হিলি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১১:৩০:২১:পূর্বাহ্ন  |  ৪৫৭৮৭৬ বার পঠিত
ধোঁকা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে: ইয়ান হিলি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়াকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট যা কল্পনাতীত মনে হচ্ছিল, এবার সেটিই বাস্তবতা। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলএর সঙ্গে দ্বিতীয় দল হিসেবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল জায়গা করে নেওয়ায় ছিটকে গেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অজি কিংবদন্তি ইয়ান হিলি।

জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে আগেই চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ ভরসা ছিল জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি হয় এবং ২০২১ সালের চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হয়।

হিলি বলেন, আমাদের ধোঁকা দেওয়া হয়েছে। ঠিক যেমনটা অ্যাশেজের আগে ইংল্যান্ডের সঙ্গে হয়েছিল। আমরা শ্রীলঙ্কা ও ভারতের মতো কন্ডিশনের জন্য ‘পাওয়ার টিম’ বানালাম, কিন্তু বাস্তবতা মেনে নেওয়ার মানসিকতা ছিল না। আত্মবিশ্বাস ছিল, কিন্তু সেটা ভুল পথে।

স্কোয়াড নির্বাচনের সিদ্ধান্ত নিয়েও তিনি হতাশ। তার ভাষায়, দল গঠনে ভারসাম্যের অভাব ছিল স্পষ্ট। অধিনায়ক মিচেল মার্শ ডিসেম্বরে শিল্ড ক্রিকেট শেষ করে পুরো মনোযোগ এই টুর্নামেন্টে দিয়েছেন, কিন্তু দল নির্বাচনের শেষ পর্যায়ে দুই বোলার ও সেরা ব্যাটারকে বাদ দিয়ে অলরাউন্ডার ও অধিনায়কের প্রত্যাবর্তন এটি নিয়েই প্রশ্ন তুলেছেন হিলি।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, কুপার কনলির অন্তর্ভুক্তি কতটা যৌক্তিক? ছয় ম্যাচে দুই অঙ্ক ছুঁতে পারেনি, তবুও তাকে নেওয়া হলো। দল ফিনিশার দিয়ে ভরা, কিন্তু ভালো শুরু দেওয়ার ব্যাটার নেই।

ব্যাটিং অর্ডারের ঘনঘন পরিবর্তনেও হতাশ তিনি। ক্যামেরন গ্রিন, টিম ডেভিড ও জশ ইংলিশ–কে বিভিন্ন পজিশনে খেলানোয় তাদের ফর্ম নষ্ট হয়েছে। তার মতে, এটা ছিল সম্পূর্ণ ভারসাম্যহীন দল।

বোলিং বিভাগেও বড় শূন্যতা ছিল। চোটের কারণে ছিলেন না প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। আগেই অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। ফলে আগের ধারালো পেস আক্রমণ দেখা যায়নি।

ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার, একাধিক খেলোয়াড়ের ফর্মহীনতা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে স্টিভ স্মিথ–কে একাদশে না রাখা—সব মিলিয়ে অস্ট্রেলিয়ার অকাল বিদায় এখন বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে।

হিলির মতে, এক বছর আগেই দল নির্বাচনে ‘পাওয়ার’কে অগ্রাধিকার দিয়ে ব্যাটিং দক্ষতা ও মানসিক দৃঢ়তাকে উপেক্ষা করার সিদ্ধান্তই আজকের এই পরিণতির মূল কারণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪