| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোনার দাম আরও কমলো: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১২:০১:০১:অপরাহ্ন  |  ৫৭৭২৪৬ বার পঠিত
সোনার দাম আরও কমলো: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১৮ ফেব্রুয়ারি) সোনার দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই দাম ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২,৫৫,৫৫৮ টাকা

২১ ক্যারেট: ২,৪৩,৯৫৩ টাকা

১৮ ক্যারেট: ২,০৯,০৭৭ টাকা

সনাতন পদ্ধতি: ১,৭১,১১১ টাকা

রুপার দাম অপরিবর্তিত আছে।

২২ ক্যারেট: ৬,৩৫৭ টাকা

২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা

১৮ ক্যারেট: ৫,১৯০ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা

বিশ্ব বাজারেও সোনার দাম নিম্নমুখী। গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় সকাল ১০:৩৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪,৯৩৫ ডলার, যা আগের দিনের ৪,৯৫৮ ডলারের চেয়ে কম।

গত মাসে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও রেকর্ডমূল্য দেখা গিয়েছিল। ২৯ জানুয়ারি ১৬ হাজার ২১৩ টাকা একবারে বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪