| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১২:৪০:৫৩:অপরাহ্ন  |  ৫৬৭৪৫৫ বার পঠিত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা

রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদ।

এর আগে বেলা ১১টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ। এ সময় স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছেন। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়মিত মহড়া চালিয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। নতুন সরকারের প্রথম কর্মদিবসে তিনি সচিবালয়ে অফিস করেছেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বের পাশাপাশি বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করেন। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছিল।

কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে তুমুল ব্যস্ততা ছিল। নতুন ভবনের ছয়টি লিফটও পূর্ণ ব্যস্ত। কর্মকর্তারা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে চলাফেরা করছিলেন, প্রত্যেকের হাতে ফাইল। এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান, যার সার্বিক তত্ত্বাবধান করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর কাছে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪