| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১২:৪৪:৫৬:অপরাহ্ন  |  ৫৬৭৩৯০ বার পঠিত
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে সরাসরি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভাষণটি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)–এর মাধ্যমে।

দেশের সব টেলিভিশন চ্যানেলকে জনস্বার্থে বিটিভির সৌজন্যে ভাষণ সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভা (২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী) শপথ গ্রহণ করেছে।

আজ দুপুরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন। এর আগে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪