| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে বসে ‘আই অ্যাম সেফ নাও’ বলা সেই মাহদী হাসান ঢাকায় ফিরলেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ২১:১৫:১০:অপরাহ্ন  |  ৫৬৫১৫৬ বার পঠিত
দিল্লিতে বসে ‘আই অ্যাম সেফ নাও’ বলা সেই মাহদী হাসান ঢাকায় ফিরলেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: দিল্লিতে আটকের পর মুক্তি পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান ঢাকায় ফিরেছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তবে প্রায় ১ ঘণ্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মাহদী।

গণমাধ্যমকে মাহদী জানিয়েছেন, ‘ঢাকায় নিরাপদে পৌঁছেছি।

তবে নামার পরে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করেছে। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’

এর আগে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন মাহদী হাসান। পরে এক ভিডিও বার্তায় নিজের মুক্তির কথা জানিয়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাইভে এসে বলেছেন, “বাংলাদেশ, আই অ্যাম সেফ নাও!”—তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য গত ৩ জানুয়ারি বানিয়াচং থানায় গিয়ে ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম’ বলেছিলেন বৈষম্যবিরোধী এই নেতা। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে গ্রেপ্তারও করা হয়েছিলো। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪