রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরতেই এ আয়োজন বলে জানিয়েছে দলটির নেতারা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক জাতীয় ইস্যু নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করা হবে এ সংবাদ সম্মেলনে। সংশ্লিষ্ট মহলের দৃষ্টি এখন এনসিপির ঘোষিত কর্মসূচি ও অবস্থানের দিকে।
রিপোর্টার্স২৪/আরকে