| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৩:০১:১১:অপরাহ্ন  |  ৫৬৩৯১৪ বার পঠিত
মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত করা উচিত এবং ভিন্নমতকে দমন না করে স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতিতে।

তিনি এ মন্তব্য করেন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরের অভিজ্ঞতায় বর্তমান সরকার ও আমরা উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪