| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানি লিজেন্ডদের খোঁচা দেওয়ায় শাদাবকে তিরস্কার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১১:৪২:০১:পূর্বাহ্ন  |  ৪৪৩৮০২ বার পঠিত
পাকিস্তানি লিজেন্ডদের খোঁচা দেওয়ায় শাদাবকে তিরস্কার

স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে হারের পর পাকিস্তানের পারফরম্যান্সকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দলীয় খেলোয়াড় শাদাব খান। বিশেষ করে সাবেক ক্রিকেটাররা বারব আজম, শাহিন আফ্রিদি ও শাদাবের মতো সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়ার দাবি তুলায় বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

নামিবিয়ার বিপক্ষে ১০২ রানে জয় নিশ্চিত করতে শাদাব ২২ বলে ৩৬ রান করেন এবং ১৩ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মাঠে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করার পাশাপাশি সংবাদ সম্মেলনে তিনি সমালোচকদের কঠোর জবাব দেন। শাদাব বলেন, সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত আছে। তারা ছিলেন কিংবদন্তি। কিন্তু আমরা যা করতে পেরেছি, সেটা তারা পারেননি। আমরা বিশ্বকাপে ভারতকে হারিয়েছি।

তবে এই মন্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজরে আসে। টিম ম্যানেজার নাভিদ চিমা শাদাবকে ফোন করে সতর্ক করেন যে, সংবাদ সম্মেলনে তার মন্তব্য সীমা অতিক্রম করেছে। শাদাবকে সাবেক খেলোয়াড়দের সম্মান করার এবং এমন ভাষা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।

শাদাবের শ্বশুর ও সাবেক স্পিনার সাকলাইন মুশতাকও মন্তব্যগুলোকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, অনেক সাবেক খেলোয়াড় আমার সঙ্গে খেলেছে। আমরা পাকিস্তানের জন্য বড় বড় ম্যাচ জিতেছি টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটে। এই ধরনের মন্তব্য অপ্রয়োজনীয়।

আরেক সাবেক ক্রিকেটার কামরান আকমলও শাদাবের মন্তব্যকে অপ্রাসঙ্গিক ও অনাবশ্যক বলে উল্লেখ করেছেন এবং সতর্ক করেছেন, সাবেক খেলোয়াড়দের বিরুদ্ধে এমন শব্দ ব্যবহারে মনোযোগী হওয়া প্রয়োজন।

এই ঘটনার ফলে শাদাব পাকিস্তান ক্রিকেট বোর্ডের তিরস্কারের মুখে পড়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪