| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৮:৫৮:৩০:অপরাহ্ন  |  ৫৪৫৮৬০ বার পঠিত
মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল। তবে কেন তিনি এই কাজ করেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেন মেঘমল্লার বসু। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪