| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের উন্নয়নে তরুণদের দক্ষতা গুরুত্বপূর্ণ: নজরুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৫:১১:৪৭:অপরাহ্ন  |  ৫৪০০০০ বার পঠিত
দেশের উন্নয়নে তরুণদের দক্ষতা গুরুত্বপূর্ণ: নজরুল ইসলাম খান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক-বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, দেশের উন্নয়নে অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের অংশগ্রহণ ও দক্ষতা অপরিহার্য।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তরুণ ও যুবকদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্য। এগুলোকে গুরুত্ব দিলে দেশ দ্রুত এগোতে পারবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, মানুষ শুধু মুখ দিয়ে জন্মায় না, কাজের জন্য হাত নিয়েও জন্মায়। যদি আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে বিশ্বের ধনী দেশের তালিকায় আমরা পিছিয়ে থাকব না। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তরুণদের চিন্তা ও সক্ষমতার উন্নয়ন করতে হবে।

তিনি বাংলাদেশের পানি ব্যবস্থাপনার সংকটের উদাহরণ তুলে ধরে বলেন, বিশ্বের অনেক দেশ পানির জন্য সমস্যায় আছে। তারা ছাদের পানি সংরক্ষণ করে ব্যবহার করছে। আমাদের দেশে বন্যা ও খরায় ক্ষয়ক্ষতি হয়। আমাদের উচিত অতিরিক্ত পানি সংরক্ষণ করে প্রয়োজনমতো ব্যবহার করা, যাতে কোনো সময় পানি সংকট সৃষ্টি না হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪