| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগের অফিস খোলার বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৩:১৩:৪৮:অপরাহ্ন  |  ৫৩৩২৮৫ বার পঠিত
আ.লীগের অফিস খোলার বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগত দিক থেকে দেখা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই সব জায়গায় বিষয়টি দেখা হবে।

তিনি আরও উল্লেখ করেন, নয়াপল্টনের বিএনপি কার্যালয় থেকে বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পরিচালিত হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বলেন, ওই কার্যালয় থেকে দেওয়া কর্মসূচিগুলো জনগণকে অনুপ্রাণিত করত।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারি নিয়মকানুন, প্রথা ও মেয়াদগুলো যাচাই করে সরকারের তরফ থেকে সঠিক সময়ে নির্বাচন আয়োজনের ব্যবস্থা হবে। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বিষয়ে তিনি জানান, নির্বাচিত প্রার্থীদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা, রাজনীতি ও দলের সঙ্গে সংযুক্তি থাকতে হবে। দলের পক্ষ থেকে যারা সক্রিয়ভাবে দলের সঙ্গে যুক্ত, তাদেরকে প্রাধান্য দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪