| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৬:৩১:০১:অপরাহ্ন  |  ৫৩১২৩০ বার পঠিত
পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ার বার্তা দিলো আফগানিস্তান। দেশটির সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) টোলো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আফগান এই কর্মকর্তা বলেছেন, যদিও পাকিস্তানি বাহিনী বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে তবে আফগানিস্তানের এমনটি করার কোনো ইচ্ছা নাই বরং পাকিস্তানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে। 

টোলো নিউজে জাবিউল্লাহ আরও বলেন, পরাশক্তির নির্দেশে কাজ করা পাকিস্তানের অভ্যন্তরে একটি নির্দিষ্ট চক্র এই অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি করতে চাইছে।  

পাকিস্তান দাবি করেছে, তারা টিটিপির আস্তানায় হামলা করেছে তবে দেখা গেছে হামলায় শিশু ও নারীরা শহীদ হয়েছেন, বলেন জাবিউল্লাহ। শহীদ হওয়া শিশুরা তাহলে কি টিটিপি'র সদস্য, প্রশ্ন করেন আফগানিস্তানের এই কর্মকর্তা। 

জাবিউল্লাহ বলেন, টিটিপি'কে লক্ষ্যবস্তু করার অজুহাতে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানে হামলা চালিয়েছে তবে তারা নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। 

সাক্ষাৎকাতে আফগান এই নেতা বলেন, অসুস্থ কোনো ব্যক্তিও ডুরান্ড লাইন অতিক্রম করতে পারে না তাহলে টিটিপি'র সদস্যরা কীভাবে এই সীমান্ত অতিক্রম করবে? 

এ ছাড়া পাকিস্তানে সাম্প্রতিক হামলা ও নিরাপত্তাহীনতার ইস্যুতে আফগানিস্তানের কোনো সংযোগ নেই বলে দাবি করেছেন জাবিউল্লাহ। এটি পাকিস্তানের নিজস্ব সমস্যা, বলেন তিনি। 

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলিপাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি

জাবিউল্লাহ বলেছেন, প্রথমত আমরা এমন অবৈধ পদক্ষেপের জবাব দেবো। দ্বিতীয়ত, আমরা আমাদের নিরাপত্তা জোরদার করবো। তৃতীয়ত, আমরা ষড়যন্ত্রের পরিকল্পনা নস্যাৎ করে দেবো।  

গত রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠীর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় টিটিপি'র অন্তত ৮০ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪