| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৮:৫৭:৫৫:অপরাহ্ন  |  ৫৩১০৯৮ বার পঠিত
রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুই পর্বের সাক্ষাৎকার প্রকাশ হয়েছে গণমাধ্যমে। রাষ্ট্রপতির সাক্ষাতে উঠে এসেছে গণ-অভ্যুত্থানের পর সরকার গঠন এবং অন্তর্বর্তী সরকারের সময়কার অনেক গুরুত্বপূর্ণ তথ্য।

৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, ৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।’

জামায়াত আমির বলেন, ‘কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪