| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিলখানা হত্যাকাণ্ডে ক্ষমতাসীনরা জড়িত ছিল : ডা. শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৬:০০:১৭:অপরাহ্ন  |  ৫২৪৫১২ বার পঠিত
পিলখানা হত্যাকাণ্ডে ক্ষমতাসীনরা জড়িত ছিল  : ডা. শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ডা. শফিকুর রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনও পুরোপুরি খোলাসা হলো না। এ ঘটনায় দুইটি কমিটি হলেও ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই রিপোর্ট সামনে আসেনি।

পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থান শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আংশিক সত্য প্রকাশ পেয়েছে। তবে পূর্ণাঙ্গ সত্য উদঘাটন এখনও বাকি।

জামায়াত আমির বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হলে জাতির দায় মোচন হবে। এ সরকার বিচার করতে পারবে বলে আশা করি। আমরা চাই, এ ঘটনায় শুধু শাখা-প্রশাখা নয়, মূল গাছগুলোরও যথাযথ বিচার হোক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪