| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে, যা বলছে মাউশি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৩:২১:৩৩:অপরাহ্ন  |  ৫১৭৮২৮ বার পঠিত
শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে, যা বলছে মাউশি

রিপোর্টার্স২৪/ডেস্ক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ৫ অথবা ৮ মার্চ হতে পারে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব তৈরি করে মাউশিতে জমা দিয়েছে সংস্থাটির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল। তবে এ প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মার্চের ৫ তারিখ অথবা ৮ তারিখ শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পেতে পারেন।

প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪