| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়নের পর কবিকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৯:৫৬:০২:অপরাহ্ন  |  ৫১৫১২৭ বার পঠিত
মনোনয়নের পর কবিকে পুরস্কার দিল না বাংলা একাডেমি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মনোনয়নের পর কবি মোহন রায়হানকে পুরস্কার দিল না  বাংলা একাডেমি। কবি নিজ ফেসবুক আইডিতে দাবি করেছেন, ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতা) তাকে প্রদান করা হলেও তা পরে বাতিল করা হয়েছে। তবে একাডেমি বলছে, অভিযোগ ওঠায় বিষয়টি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক বহমান।

এর আগে সোমবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এতে কবিতা বিভাগে মনোনীত হন মোহন রায়হান। অনুষ্ঠানের শুরুতে তার নাম ঘোষণা করা হলেও পুরস্কার বিতরণের সময় তাকে আর ডাকা হয়নি। জানা গেছে, তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; পরে সেখান থেকে চলে যান।

ফেসবুকে মোহন রায়হান লেখেন, এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার প্রত্যাশায় ছিল না। আমি কারও কাছে তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে। গতকাল পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের মহড়া করানো হয়। আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি।

তিনি আরও দাবি করেন, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তার ‘তাহেরের স্বপ্ন’ কবিতাকে কেন্দ্র করে একটি মহল প্রধানমন্ত্রীর মাধ্যমে তার পুরস্কার বাতিল করিয়েছে।

এ ঘটনায় লেখক মঈনুল আহসান সাবের সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান। তিনি তার ফেসবুক পোস্টে বাংলা একাডেমির সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এ ধরনের ঘটনায় পুরস্কারপ্রাপ্তদের সম্মান ক্ষুণ্ন হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহম্মদ আযম  বলেন, তার লেখালেখি ও কবিতা সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় সেটি খতিয়ে দেখার স্বার্থে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

ঘটনাটি সাহিত্য অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এখন অভিযোগের তদন্ত শেষে একাডেমি চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪