স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজা্কউল করিম বাদশাকে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন । বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খোকন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এমপি মোশারফ হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, বগুড়া-৬ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আসনটি ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছিল। এখন দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ায় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি।
রিপোর্টার্স২৪/এসসি