| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিম্বাবুয়ের বিপক্ষে টুর্নামেন্ট সর্বোচ্চ ২৫৬ রান করে ভারতের জয়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ০৯:৩২:৪৪:পূর্বাহ্ন  |  ৩৯৪২১৬ বার পঠিত
জিম্বাবুয়ের বিপক্ষে টুর্নামেন্ট সর্বোচ্চ ২৫৬ রান করে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক: দুই দিন আগেই একই প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪ উইকেটে ২৫৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত, যা চলতি আসরের সর্বোচ্চ দলীয় স্কোর।

টস জিতে জিম্বাবুয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যা শেষ পর্যন্ত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। অফফর্মে থাকা অভিষেক শর্মা দুর্বল বোলিং আক্রমণের সুযোগ নিয়ে ঝড়ো ইনিংস খেলেন। সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ রান করে ফিরলেও অভিষেক মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৫ রানের ইনিংসে তিনি চারটি চার ও চারটি ছক্কা হাঁকান।

ইশান কিশান ২৪ বলে ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেন। ১৩ ওভারেই দলীয় সংগ্রহ ১৫০ ছাড়িয়ে যায়। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রানের ঝড় তোলেন।

ইনিংসের শেষভাগে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। হার্দিক ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ২৩ বলে ফিফটি পূর্ণ করেন। তার অপরাজিত ৫০ রানের ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কা। তিলক ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেন, মারেন তিনটি চার ও চারটি ছক্কা।

২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করতে সক্ষম হয়। ব্রায়ান বেনেট ৯৭ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। সিকান্দার রাজা করেন ৩১ রান। ভারতের হয়ে অর্শদীপ সিং ৩ উইকেট নেন, আর অক্ষর প্যাটেল নেন একটি।

৭২ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। ব্যাট হাতে ঝড়ো অর্ধশতক ও অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন হার্দিক পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ২৫৬/৪ (২০ ওভার) – অভিষেক ৫৫, পান্ডিয়া ৫০*, তিলক ৪৪*

জিম্বাবুয়ে ১৮৪/৬ (২০ ওভার) – বেনেট ৯৭*, রাজা ৩১

ফল: ভারত ৭২ রানে জয়ী

ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪