| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণ-হত্যায় জড়িতদের বিচার দাবি জামায়াত আমিরের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১১:৪৬:১৬:পূর্বাহ্ন  |  ৫০৪১২৫ বার পঠিত
ধর্ষণ-হত্যায় জড়িতদের বিচার দাবি জামায়াত আমিরের

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা ও নরসিংদীর ভয়াবহ ধর্ষণ ও শিশু হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমির। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

জামায়াত আমির লিখেছেন, ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুল ছাত্রীকে হত্যা এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে। তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে।

তিনি প্রশ্ন তুলেছেন, শিশু তাহিয়ার হত্যার পর কার বা কাদের ইশারায় একে ‘দুর্ঘটনা’ বলে চালানো হলো? কারা এখন সেই মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে হুমকি দিচ্ছে? দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা ও নিপীড়কদের রক্ষা করা সভ্য কোনো দেশের সংস্কৃতি হতে পারে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের কথা সুষ্পষ্ট, ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া, দেশের সকল মজলুমের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে তারা অংশগ্রহণ করবে বলে উল্লেখ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪