| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবেদন শুরু ৫ মার্চ

এসএসসি পাসে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৩:২৩:৫৩:অপরাহ্ন  |  ৫১১১৯২ বার পঠিত
এসএসসি পাসে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে ১০ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ। এসএসসি বা সমমান পাস হলেই এ পদে আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনীয় প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং ছাড়পত্র পাওয়ার পর আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রী বলেন, স্বচ্ছতা ও যথাযথ পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে। পাশাপাশি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন–এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা: উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।

উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মানদণ্ডে হতে হবে।

দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


নিয়োগ কার্যক্রমের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৃণমূল পর্যায়ে নিরাপত্তা জোরদার ও জনসম্পৃক্ততা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।সরকার মনে করছে, নতুন কনস্টেবল নিয়োগের মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশের উপস্থিতি বাড়বে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪