ঠাঁই
সেদিন বৃষ্টি এসেছিল হঠাৎ করে
বিনা নোটিশে,
আমাদের কোন প্রস্তুতি ছিলো না
একটা জারুল গাছের নিচে আমরা ঠাঁই নিয়েছিলাম
তুমি বার বার গাছের তলা থেকে বের হয়ে
বৃষ্টিতে ভিজছিলে একটু একটু করে
অথচ আমরা ঠাঁই নিয়েছিলাম গাছের তলায়।
বৃষ্টি এসেছিল বিনা নোটিশে।
বৃষ্টিতে যতটা ঠাঁই হয়েছিলো
তারচেয়ে বেশিটা ভিজেছিলে
তারপরও জারুল গাছটা একটা ঠাঁই ছিলো
তাই একটু একটু করে ভিজেছিলে
বৃষ্টিটাও এসেছিল বিনা নোটিশে।
মুহম্মদ বদিউজ্জামান দিদার: নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।