| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৮:৩৬:১৫:অপরাহ্ন  |  ৫০৩৪৪৫ বার পঠিত
এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে: জামায়াত আমির
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার,সিলেট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তার দলের “তিনটি বড় লাভ” হয়েছে। তিনি জানান, এ নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে এবং দলটি প্রধান বিরোধীদলের দায়িত্ব পেয়েছে।

শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। এক. এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করেছিলাম, এবার আমাদের নেতৃত্বে হয়েছে। দুই. এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধীদলের দায়িত্ব প্রদান করেছেন। তৃতীয় লাভ হলো—আমরা এবার ছয়টি শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। তাদের নাম বলছি না, আপনারা জানেন।

তিনি দাবি করেন, ওই ‘ছয় শক্তির’ সম্মিলিত প্রভাব সম্পর্কে দল এখন পরিষ্কার ধারণা পেয়েছে। আগামী দিনের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুক্তি-পাগল মানুষের বাংলাদেশ হবে।

দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন। দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেন আমাদের খালি না থাকে।

শিক্ষা শিবিরে জেলা ও মহানগর পর্যায়ের শুরা ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪