| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সোহেল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ২০:৩৭:২৯:অপরাহ্ন  |  ৫০৩৩৪৫ বার পঠিত
বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সোহেল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে আবিদুর রহমান সোহেলকে ঘোষণা করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দলের জরুরি দায়িত্বশীলদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আবিদুর রহমান সোহেল বগুড়া শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে একই আসনে তিনি তারেক রহমান–এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচনে আবিদুর রহমান সোহেলকে দলীয় প্রার্থী করা হয়েছে। শনিবার সকালে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলেও জানান তিনি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ আসনে তাদের প্রার্থী হিসেবে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পোস্টাল ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৪ জন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪