রিপোর্টার্স২৪ ডেস্ক: বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাট-এ তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ (১ মার্চ) সব ফ্লাইট পরিচালিত হবে।
রোববার (০১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং পাস সংগ্রহের অনুরোধ করা হচ্ছে।
কিছু রুটে সাময়িক স্থগিতাদেশ
মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ এবং কাতারের রাজধানী দোহা-এ ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
যোগাযোগের অনুরোধ
ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের ১৩৬০৫ হটলাইন নম্বর অথবা ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/আরকে