| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, সরকারি টাকা ও জমি ফেরতের সুপারিশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৫:৪৭:২৩:অপরাহ্ন  |  ৫০৩৪৪৩ বার পঠিত
৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, সরকারি টাকা ও জমি ফেরতের সুপারিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষার প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে। রবিবার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটি সংক্রান্ত বিভিন্ন আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে।

এসব অনিয়মের কারণে সরকারি কোষাগারে প্রায় ৯০ কোটি টাকা (৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭) ফেরতের সুপারিশ করা হয়েছে। এছাড়া বেহাত হওয়া ১৭৬.৫২৩ একর জমি উদ্ধারের তাগিদও জানানো হয়েছে।

ডিআইএ জানিয়েছে, ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের তালিকা তাদের নিজস্ব ওয়েবসাইটে (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪