| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্র ফিরিয়েছেন তারেক রহমান: ড. মঈন খান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২০:৩২:১০:অপরাহ্ন  |  ৪৯৫০৩৫ বার পঠিত
গণতন্ত্র ফিরিয়েছেন তারেক রহমান: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি: বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে তারেক রহমান গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

রোববার (১ মার্চ) নরসিংদীর পলাশে উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ড. মঈন খান আরও বরেন, ‘১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসনে জয়লাভ করেছিল বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর পাঁচটি আসনেই জয় পেয়েছে দলটি।’

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একসঙ্গে নিয়ে নতুন নরসিংদী গড়ে তোলা হবে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আ. সাত্তারের সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, শিবপুরের সংসদ সদস্য মনজুর এলাহী এবং খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোকসানা খন্দকারসহ অন্যান্য নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া এবং উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪