| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘এ দেশে সৎ-যোগ্য মানুষের মূল্য নেই’

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২২:০২:৫১:অপরাহ্ন  |  ৪৯৪৯১১ বার পঠিত
‘এ দেশে সৎ-যোগ্য মানুষের মূল্য নেই’

রিপোর্টার্স২৪ ডেস্ক: ‘এ দেশে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষের মূল্য নেই’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রবিবার (১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

জানা যায়, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনকে আজ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আমির হামজা সরকারের এমন সিদ্ধান্তে এই মন্তব্য করে থাকতে পারেন বলে ধারণা তার সমর্থকদের।

আমির হামজার ওই পোস্টে মন্তব্যের ঘরে সাইফুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘কুষ্টিয়া জেলার ডিসি একজন ভালো মনের মানুষ। তিনি সৎ এবং ইসলামিক অনুশাসনে তার জীবন গড়ে তুলেছেন। জনগণের খাদেম হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে কুষ্টিয়ার অলিতেগলিতে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তাকে এত দ্রুত ছাঁটাই করা মোটেও কাম্য হয়নি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪