| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির নামে প্রতারণা!

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২২:৩৭:২৬:অপরাহ্ন  |  ৫০২১৮৫ বার পঠিত
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির নামে প্রতারণা!

স্টাফ রিপোর্টার: দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা হতে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। রবিবার (১ মার্চ) গণমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানি প্রদানের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছে। এ প্রতারকচক্র সম্মানি পেতে বিকাশ, নগদ কিংবা রকেটে অর্থ প্রেরণ কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।

এ বিষয়ে প্রকৃত তথ্য হলো, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের বিষয়টি কিভাবে বাস্তবায়ন করা যায়; সে লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসব মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে এ কমিটিকে সহযোগিতা করছে। এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরূপ তথ্য সংগ্রহ ভাতা বা সম্মানি প্রদানের নিশ্চয়তা বহন করে না।

এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারকচক্রের সঙ্গে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪