| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিয়াজুল হকের কলমে ‘দ্য এন্ডলেস ট্র্যাপ’ একুশে বইমেলায়

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২৩:২০:৩৪:অপরাহ্ন  |  ৫০২৪৭১ বার পঠিত
রিয়াজুল হকের কলমে ‘দ্য এন্ডলেস ট্র্যাপ’ একুশে বইমেলায়
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: লেখক, চিন্তাবিদ ও গবেষক রিয়াজুল হক এর নতুন গবেষণাধর্মী বই 'দ্য এন্ডলেস ট্র্যাপ' অমর একুশে বইমেলায় এসেছে। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক। 

লেখক রিয়াজুল হক বলেন, এই ক্ষণস্থায়ী দুনিয়াকে আমরা অত্যধিক ভালোবাসি। এজন্য দুনিয়ার নানাবিধ ফাঁদে জড়িয়ে যাই। 'দ্য এন্ডলেস ট্র্যাপ' বইটিতে দুনিয়ার সেইসব ফাঁদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। একইসাথে সেসব ফাঁদ থেকে মুক্ত থাকার পথ পবিত্র কুরআন ও সহিহ হাদিসের দিকনির্দেশনায় পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাসঙ্গিক উদাহরণ দেওয়া হয়েছে। পাঠকদের বুঝবার সুবিধার জন্য তাফসীরের সাহায্যও নেওয়া হয়েছে।

অন্বেষা প্রকাশনের প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, আল্লাহর কাছে এই দুনিয়ার সম্পূর্ণ মূল্যহীন। এই দুনিয়াকে আপন ভাবার কোন সুযোগ নেই। মহান আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে থাকার সুযোগ দেন সেই সময়টুকু তার নির্দেশিত পথ থেকে ইবাদতে ব্যয় করা উচিত।আমাদের মনে রাখা উচিত, মানুষ দুনিয়ার মাঝে মুসাফির ছাড়া আর কিছুই নয়। গ্রন্থটির মাধ্যমে পাঠকের মনে সেই কথাটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। 'দ্য এন্ডলেস ট্র্যাপ' গ্রন্থটি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে, যা পাঠকের মনের চিন্তার জগতে পরিবর্তন আনবে বলে দৃঢ় বিশ্বাস করি।

'দ্য এন্ডলেস ট্র্যাপ' বইটি অমর একুশে বইমেলায় অন্বেষার প্রকাশনের ৬৩৩-৬৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। 

উল্লেখ্য, লেখক রিয়াজুল হক দেশের কেন্দ্রীয় ব্যাংকে অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং 'দ্য এন্ডলেস ট্র্যাপ' তার সপ্তম ইসলামী গবেষণাধর্মী গ্রন্থ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪