রিপোর্টার্স২৪ ডেস্ক: সারাদিন রোজা রাখার পর ইফতারে বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয়। মসলাদার, ভাজা বা তেলযুক্ত খাবার খেলে অ্যাসিডিটির সমস্যা বেশি দেখা দিতে পারে। এ সমস্যা থেকে বাঁচতে সচেতন থাকা জরুরি। ইফতার ও সেহরিতে কম মশলাযুক্ত, হালকা খাবার খাওয়াই নিরাপদ।
অ্যাসিডিটি কমাতে উপকারী খাবার
কলা:
তীব্র গ্যাস ও অ্যাসিডিটি কমাতে প্রতিদিন সেহরি বা ইফতারে একটি পাকা কলা খাওয়া উচিত। কলা পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে। এতে থাকে পটাসিয়াম ও প্রাকৃতিক অ্যান্টাসিড, যা পেটের আস্তরণকে রক্ষা করে এবং হজম বাড়ায়।
ঠান্ডা দুধ:
ইফতারের পর এক গ্লাস ঠান্ডা দুধ পান করুন। দুধ পেটের অতিরিক্ত অ্যাসিড কার্যকরভাবে শোষণ করে। তবে ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে দুধ এড়িয়ে চলুন।
ডাবের পানি:
রোজায় অ্যাসিডিটি থাকলে লেবুর শরবতের বদলে ডাবের পানি পান করুন। ডাবের পানি অ্যান্টিঅক্সিডেন্ট ও উপকারী মিনারেলে সমৃদ্ধ, যা অ্যাসিডিটি কমাতে সহায়ক।
পুদিনা পাতা:
ইফতারের পর কয়েকটি পুদিনা পাতা চিবিয়ে খাওয়া বা এক কাপ পানিতে সেদ্ধ করে পান করা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।
আদা:
আদা কুচি করে লবণ দিয়ে খেলে অ্যাসিডিটির সমস্যা কমে। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান পাকস্থলী ও অন্ত্রের পেশিকে শান্ত করে, কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা হ্রাস করে। চাইলে মৌরি চিবিয়ে খেতেও পারেন।
হালকা ও প্রাকৃতিক খাবার খেলে রোজার পর অ্যাসিডিটি ও পেটের অস্বস্তি কমানো সম্ভব।
রিপোর্টার্স২৪/ঝুম