| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পল্লবীতে চিহ্নিত সন্ত্রাসী পেপার সানিকে গলাকেটে হত্যা

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১২:৫৪:২৫:অপরাহ্ন  |  ১৭৮০১৮৪ বার পঠিত
পল্লবীতে চিহ্নিত সন্ত্রাসী পেপার সানিকে গলাকেটে হত্যা
ছবির ক্যাপশন: ফাইল ছবি


সিনিয়র রিপোর্টার : রাজধানীর পল্লবীতে রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৭টায় পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন ডায়মন্ড স্কুলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম জানান, সকালে খবর পেয়ে  রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত যুবক শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল। পা ছিল গামছায় বাধা। গলা ছিল কাটা ও রক্তাক্ত। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, নিহত পেপার সানির বিরুদ্ধেও পল্লবী থানায় মাদকসহ ৫ টি মামলা রয়েছে। মাদক নিয়ে দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পেপার সানি পল্লবীর ১২ নম্বর মোড়া পাড়া ক্যাম্পের বাসিন্দা। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার। গত বছর ১৬ মার্চ এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বি গ্রুপের হামলায় পেপার সানি গ্রুপের ফয়সাল নিহত হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত সানি অটোরিক্সা চালাতেন। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা গত রমজান মাসেও তার  ওপর হামলা চালিয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আজকে সানিকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দাসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪