| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৫:৩৫:৪১:অপরাহ্ন  |  ৪৮০৬৮৭ বার পঠিত
বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধী দলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে তার সার্বিক সফলতা কামনা করেন।

উভয় পক্ষ সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা জোরদার হবে।

বৈঠকে চীনের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং ও রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪