| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আবু আলীর সহজ ভাষায় বীমা পাঠ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৭:২৮:৫২:অপরাহ্ন  |  ৪৮৮১৮০ বার পঠিত
বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক  আবু আলীর সহজ ভাষায় বীমা পাঠ
ছবির ক্যাপশন: সাংবাদিক আবু আলীর সহজ ভাষায় বীমা পাঠ

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক আবু আলীর  বীমাবিষয়ক বই ‘সহজ ভাষায় বীমা পাঠ’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটিতে বীমা সংক্রান্ত বিষয় সহজভাবে তুলে ধরেছেন তিনি। বইটি  প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ। পাওয়া যাচ্ছে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বিন্দু প্রকাশ-এর ২৩৭ এবং বাংলা একাডেমি চত্বরের ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৫৫৭ নম্বর স্টলে। মূল্য : ২৮৫ টাকা। তবে মেলা উপলক্ষে থাকছে ২৫ শতাংশ ছাড়।

‘সহজ ভাষায় বীমা পাঠ’ বইটিতে বীমা কী? কেন করবেন, বীমার প্রভারভেদ, বিভিন্ন বীমায় যেসব সুবিধা পাওয়া যায়, কীভাবে করবেন বীমা, গ্রুপ বীমা কীভাবে কাজ করে, তামাদি, কেন বীমা পলিসি তামাদি হয়, পলিসি তামাদির ফল, তামাদি হওয়া থেকে বাঁচার উপায়, বীমাশিল্পের উন্নয়নে করণীয়, বীমা কোম্পানি সংখ্যায় এগিয়ে থাকলেও সেবা ও কাজে পিছিয়ে বাংলাদেশ, রাজনৈতিক বিবেচনায় অনুমোদন এবং দুর্বল নিয়ন্ত্রক সংস্থা : বীমা খাতে দুর্গতি, বীমা করার মৌলিক শর্ত, যেভাবে নির্ধারিত হয় জীবন বীমার প্রিমিয়াম, কীভাবে চিনবেন ভালো বীমা কোম্পানি, ভূমিকম্পের সতর্কতা হিসেবে নিতে পারেন বীমা, বীমায়ও মিলবে পেনশন সুবিধা, বীমা গ্রাহক পাবেন কর রেয়াত সুবিধা, এফডিআর-এর মতো জীবনবীমায়ও টাকা রাখা যায়, বীমার ইতিহাস, বাংলাদেশ ও বীমাশিল্প, ইসলামী বীমা, ইসলামী জীবন বীমার প্রধান বৈশিষ্ট্য, প্রচলিত বীমার মধ্যে পার্থক্য, ইসলামী বীমার উৎস ও প্রেক্ষাপট, গল্পে গল্পে বীমা, বীমা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং পরিভাষা সাবলীল ভাষায় তুলে ধরেছেন তিনি। বইটি শিক্ষানবিশ রিপোর্টার, বিশেষ করে অর্থনৈতিক সাংবাদিকদের কাজে আসবে। এ ছাড়াও বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীদের উপকারে আসবে।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন লেখক। বর্তমানে তিনি দৈনিক আমাদের সময়ে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এটি লেখকের অষ্টম গ্রন্থ। 

এর আগে ২০২৫ সালের গ্রন্থমেলায় ‘অর্থনৈতিক পরিভাষা’, ২০২৪ সালের গ্রন্থমেলায় ভ্রমণসংক্রান্ত ‘প্যারিস থেকে হামবুর্গ’, ২০২৩ সালের বইমেলায় ভ্রমণসংক্রান্ত ‘টেমস থেকে নীলনদ’, ২০২২ সালে শেয়ারবাজার নিয়ে লেখা ‘শেয়ারবাজারের সহজপাঠ’, ২০২১ সালের মেলায় ভ্রমণসংক্রান্ত ‘আকাশ থেকে জলে’, ২০২০ সালে ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’ এবং ২০১৮ সালে প্রথম গ্রন্থ ‘শেয়ারবাজারের প্রাথমিক ধারণা’ প্রকাশ হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪