| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ এনসিপির এমপি : ২ ঘণ্টা পর উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ২২:৪২:৫০:অপরাহ্ন  |  ৪৮০৫১০ বার পঠিত
‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ এনসিপির এমপি : ২ ঘণ্টা পর উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের ২ ঘণ্টা পর এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

এদিন বিকেলে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় বাইরে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নেন। রাত ৮টার পর তাকে উদ্ধার করে চাষাঢ়ার দিকে নিয়ে যায় পুলিশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪