| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ: ড. হেলাল উদ্দিন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ০২:০৯:২৩:পূর্বাহ্ন  |  ৪৭৬৫৬০ বার পঠিত
সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ: ড. হেলাল উদ্দিন

সিনিয়র রিপোর্টার: সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন বলেন, বিএনপির মহাসচিব সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের সময় হয়নি দাবি করেছেন। বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনি কোনো সংবিধানের ক্ষমতাবলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন?- আপনি যেই সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধান মানলে ২০২৯ সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনার তৈরি সংবিধান জনগণ মানে না বলেই চব্বিশের বিপ্লব হয়েছে। বিপ্লব সংবিধান মেনে হয় না। হাসিনা ফ্যাসিবাদ কায়েম করার লক্ষ্যে নিজের মতো করে সংবিধান তৈরি করেছিল। যারা হাসিনার সংবিধান রক্ষা করতে চায় তারা মলূত এদেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আদালত ও জনগণকে মুখোমুখি না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায় মেনে নিয়ে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। 

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে নির্বাচন পরবর্তী এজেন্ট ও দায়িত্বশীলদের নিয়ে আয়েজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নির্বাচনে সূক্ষ্ম কারচুপির পরও জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ফলাফল মেনে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’’। কারণ জামায়াতে ইসলামী সংঘাত-সহিংসতা চায় না। জামায়াতে ইসলামী দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে সরকার দল ও বিরোধীদল সমন্বিতভাবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে এক নতুন ব্যবস্থার রাজনীতি গড়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু নির্বাচন পরবর্তী সরকার দলীয় নেতাকর্মীরা সারাদেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে। জামায়াতের নেতাকর্মীদের এমনকি ভোটারদেরও বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ চালিয়ে আসছে। এতো সহিংসতার পরও জামায়াতে ইসলামী পাল্টা জবাব না দিয়ে সংযত থেকে সরকারকে বারবার সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়ে আসছে। সরকার নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে। তাই সরকারকে এখনোই কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।   

শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান। এছাড়াও অনুষ্ঠানে শাহবাগ পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ, শাহবাগ পূর্ব থানা আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। 

রিপোর্টার্স২৪/বাবি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪