স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে তাঁর পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে।
বুধবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ সিদ্ধান্তে অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
তবে বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।