| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ‘রাজসাক্ষী’ রিজওয়ানা: তাহের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৬:১৮:০৩:অপরাহ্ন  |  ৪৭৫৮০১ বার পঠিত
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ‘রাজসাক্ষী’ রিজওয়ানা: তাহের
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের ‘স্বঘোষিত রাজসাক্ষী’ দাবি করে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে তাহের বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাহ্যিকভাবে মোটামুটি গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যার পর বিভিন্ন স্থান থেকে কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আসে। অনেক জায়গায় এজেন্টদের শুরুতেই কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, প্রিসাইডিং কর্মকর্তা ও কিছু এজেন্টের যোগসাজশে ব্যালট কাটা ও অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে ইতোমধ্যে প্রায় ৫৩টি আসনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এ নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

তাহের আরও বলেন, সম্প্রতি একজন ‘রাজসাক্ষী’ পাওয়া গেছে এবং তিনি হলেন সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা হাসান। তার বক্তব্যে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের ইঙ্গিত রয়েছে বলে দাবি করেন তিনি।

এ সময় অন্তর্বর্তী সরকারের আরেক সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের সমালোচনা করে তাহের বলেন, তিনি ‘লন্ডন ষড়যন্ত্রের’ প্রধান হোতা ছিলেন। অভিযোগ করে তিনি বলেন, কাজের পুরস্কার হিসেবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এ কারণে তাকে পদ থেকে অপসারণ এবং নির্বাচনী অনিয়মে জড়িতদের জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য শিশির মনির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪