| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৭:১৯:০৯:অপরাহ্ন  |  ৪৮২৩২৫ বার পঠিত
প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইফতারে প্রতিদিন একটু হলেও ভাজাপোড়া অনেকেই খেয়ে থাকেন। ইফতারে ছোলা-মুড়ি- বেগুনি-আলুর চুপ ছাড়া অনেকের চলেই না। এক্ষেত্রে অনেকে সাথে রাখে জিলাপীকেও। তবে সারাদিন রোজার পর খালি পেটে জিলাপি খেলে শরীরে কী ঘটে, তা জানা জরুরি  বিশেষ করে কারও যদি ডায়াবেটিস বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা থেকে থাকে।

জিলাপি মূলত ময়দা ও চিনি দিয়ে তৈরি এবং চিনির সিরায় ডুবানো থাকে। তাই এটি উচ্চ গ্লাইসেমিক খাবার। খালি পেটে খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায়, পরে আবার হঠাৎ কমেও যেতে পারে ফলে দুর্বলতা, মাথা ঘোরা বা অস্থিরতা হতে পারে।

হঠাৎ অতিরিক্ত চিনি শরীরে গেলে অগ্ন্যাশয়কে বেশি ইনসুলিন নিঃসরণ করতে হয়। নিয়মিত এমন হলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়তে পারে।

তেলে ভাজা ও অতিরিক্ত মিষ্টি খাবার খালি পেটে খেলে অম্বল, পেট ফাঁপা বা বুক জ্বালাপোড়া হতে পারে। জিলাপিতে চিনি ও তেল—দুটোই বেশি। নিয়মিত খেলে ক্যালরি বাড়ে, যা ওজন বৃদ্ধি ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে।

তাই রোজায় যদি জিলাপী খেতেই হয় তাহলে ছোট সাইজের ১টি জিলাপি খেতে পারেন, যদিও সেটিও প্রতিদিন নয়। ইফতার শুরু করুন পানি ও হালকা খাবার দিয়ে, পরে অল্প মিষ্টি নিন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪