| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাবির সাবেক ছাত্র আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ২২:৫৫:৩৯:অপরাহ্ন  |  ৪৫৮৪৩৬ বার পঠিত
৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাবির সাবেক ছাত্র আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের  ভাষণের অডিও বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর চানখারপুল মোড় থেকে তাকে আটক করে শাহবাগ থানার পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুই জোড়া সাউন্ড বক্সও জব্দ করা হয়।আটক হওয়া আসিফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনখারপুল মোড়ে সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফকে আটক করে এবং ব্যবহৃত সাউন্ড বক্সগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

চাঁনখারপুল মোড়ের এক দোকানদার জানান, দুপুর ৩টার দিকে দোকান বসাই। তখন দেখি দু’জন এসে ভাষণ বাজাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের নিয়ে যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের সব ধরনের কার্যক্রমই নিষিদ্ধ। সে কারণেই তাকে আটক করে থানায় আনা হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪