| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমিরাতে ড্রোন হামলায় নিহত আহমেদ আলীর মরদেহ বড়লেখায় দাফন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৫:৫২:৫৮:অপরাহ্ন  |  ৪৪৬০৩৭ বার পঠিত
আমিরাতে ড্রোন হামলায় নিহত আহমেদ আলীর মরদেহ বড়লেখায় দাফন

বড়লেখা উপজেলা প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় নিহত বড়লেখার সন্তান আহমেদ আলীর মরদেহ অবশেষে দেশে ফিরেছে। সোমবার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এমিরেটস এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তার মরদেহ পৌঁছায়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিমানের আরেকটি ফ্লাইটে বেলা ১১টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ।

সিলেটে মরদেহ গ্রহণ করেন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তার সঙ্গে সিলেট বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী নিজেই মরদেহের সঙ্গে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে যান। নিহতের পরিবার জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানি সরবরাহের গাড়ি চালানোর সময় ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান আহমেদ আলী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শুরু থেকেই মরদেহ দেশে আনা এবং পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করেছে বলে জানা গেছে। আজ বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আহমেদ আলীকে দাফন করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪