| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১১:৫৬:১০:পূর্বাহ্ন  |  ৪৪৮৭৬৭ বার পঠিত
ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে সবাই এমন কিছু খেতে চান যা একদিকে সুস্বাদু, অন্যদিকে শরীরের জন্য উপকারী। এ সময় ফলের সালাদ হতে পারে দারুণ একটি পছন্দ। বিভিন্ন তাজা ফল দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই স্বাস্থ্যকর খাবারটি, যা শরীরে শক্তি জোগানোর পাশাপাশি ইফতারের টেবিলেও এনে দেয় ভিন্ন স্বাদ।

ফলের সালাদ শুধু খেতেই মজাদার নয়, এতে থাকা ভিটামিন ও পুষ্টিগুণ শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তাই ইফতারের তালিকায় রাখতে পারেন এই সহজ রেসিপিটি।

তৈরি করতে যা লাগবে:

আপেল – ১টি

কলা – ২টি

আঙুর – এক মুঠো

কিশমিশ – এক মুঠো

বেদানা – পরিমাণমতো

খেজুর – ৪ থেকে ৫টি

স্ট্রবেরি – ৫ থেকে ৬টি

পাকা পেঁপে – কয়েক টুকরা

কমলার রস – আধা কাপ

লেবুর রস – ১টি

চিনি – ১ টেবিল চামচ

ভাজা জিরা গুঁড়া – আধা চা চামচ

পুদিনাপাতা কুচি – ১ টেবিল চামচ

বিট লবণ – স্বাদমতো

যেভাবে তৈরি করবেন:

প্রথমে সব ফল পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এরপর আপেল, কলা, স্ট্রবেরি ও পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন এবং একটি বড় বাটিতে রাখুন। তারপর এতে আঙুর, কিশমিশ, বেদানা ও কুচি করা খেজুর যোগ করুন।

এবার বাটিতে কমলার রস ও লেবুর রস ঢেলে দিন। সঙ্গে চিনি, ভাজা জিরা গুঁড়া, বিট লবণ ও পুদিনাপাতা কুচি দিয়ে সব উপকরণ আলতোভাবে মিশিয়ে নিন। খুব জোরে না মেশানোই ভালো, কারণ এতে ফলের আকৃতি নষ্ট হয়ে যেতে পারে।

সালাদটি চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আবার ঠান্ডা না খেতে চাইলে তৈরি করার পরপরই পরিবেশন করলেও সমান সুস্বাদু লাগবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪