| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ০৮:৩৭:৩৮:পূর্বাহ্ন  |  ১২৪২২০৫ বার পঠিত
লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ১টি বিদেশি  রিভলবার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শিপন ঐ এলাকার আবুল কালামের ছেলে। 

মঙ্গলবার (১০ মার্চ) ভোর রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাঁধাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪