| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীতিমালা সংশোধনে ৮৬ হাজার শিক্ষক ফেরত পাবেন আবেদন ফি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৫:৫৫:৪৩:অপরাহ্ন  |  ৪৪৩৬১৭ বার পঠিত
নীতিমালা সংশোধনে ৮৬ হাজার শিক্ষক ফেরত পাবেন আবেদন ফি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের নীতিমালা সংশোধন করায় প্রায় ৮৬ হাজার শিক্ষক আবেদন ফি ফেরত পেতে যাচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত নীতিমালায় প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের জন্য শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। ফলে পূর্বে জমা দেওয়া অনেক আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র জানায়, এ কারণে প্রায় ৮৬ হাজার আবেদনকারীর প্রত্যেককে ৩৫০ টাকা করে আবেদন ফি ফেরত দিতে হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর একটি সূত্র জানিয়েছে, অভিজ্ঞতার শর্তে বড় পরিবর্তন হওয়ায় আগের আবেদনগুলো কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে। আবেদন বাতিল হলে আবেদন ফি ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

কোন প্রক্রিয়ায় এই অর্থ ফেরত দেওয়া হবে, তা নিয়ে সংস্থাটির ভেতরে আলোচনা চলছে। মোবাইল ব্যাংকিং সেবা bKash-এর মাধ্যমে আবেদনকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় এনটিআরসিএ কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আলোচনা হবে। আলোচনার পরই আবেদন বাতিল ও ফি ফেরতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্তকরণ এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য প্রশিক্ষণ বা সেমিনার আয়োজনের বিষয়েও আলোচনা করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪