| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোহরদীতে কৃষকদের মধ্যে গম ও ভুট্টার বীজ বিতরণ করবে এ্যাব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১১:২৯:১৩:পূর্বাহ্ন  |  ১৭০ বার পঠিত
মনোহরদীতে কৃষকদের মধ্যে গম ও ভুট্টার বীজ বিতরণ করবে এ্যাব

নরসিংদী প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নরসিংদীর মনোহরদী উপজেলায় কৃষকদের মধ্যে উন্নত জাতের গম ও ভুট্টার বীজ বিতরণ করবে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন এ্যাবের সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. মাহবুবুর রহমান এবং গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তফা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান (বাচ্চু)।

আয়োজকরা জানান, উন্নত জাতের গম ও ভুট্টার বীজ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, খাদ্য উৎপাদন বাড়ানো এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

এদিকে, কর্মসূচিটি সংবাদমাধ্যমে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও সংবাদ প্রকাশে সহযোগিতা কামনা করেছেন এ্যাবের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য কৃষিবিদ ড. মোহাম্মদ জামশেদ আলম।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪