| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে মুরগির বাজারে অস্থিরতা, কমেছে সবজির দাম

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৪:৩২:৪৬:অপরাহ্ন  |  ৪৩৪২২৭ বার পঠিত
রাজধানীতে মুরগির বাজারে অস্থিরতা, কমেছে সবজির দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকি। রাজধানীর বাজারগুলোতে মুরগির দামে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্রকার মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে স্বস্তির খবর, বেশিরভাগ শীতকালীন সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।

শুক্রবার (১৩ মার্চ) শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগির দাম কেজিতে বেড়ে ৩৬০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ৩৩০ টাকা, লাল লেয়ার মুরগি ৩২০ টাকা এবং ব্রয়লার মুরগি ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে।

বাজারে গরুর মাংস তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজিতে, খাসির মাংস ১২০০ টাকায়, মাথার মাংস ৪৫০ টাকা এবং গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকায়।

শীতকালীন সবজির মধ্যে শিম ৪০–৫০ টাকা, টমেটো ৩০–৬০ টাকা, দেশি গাজর ৪০–৫০ টাকা, মূলা ৪০ টাকা এবং সালগম ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কেজিতে ২০ টাকা কমে ৮০–১০০ টাকা, লেবু ৩০–৫০ টাকা এবং দেশি শসা ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

মাছের বাজারেও কিছুটা তারতম্য দেখা গেছে। ৩০০ গ্রামের ইলিশ কেজি প্রতি ১২০০ টাকা, ৫০০ গ্রামের ইলিশ ১৫০০–১৬০০ টাকা। রুই মাছ ৪০০–৫৫০ টাকা, পাঙ্গাস ১৭০–২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা এবং চিংড়ি ৮০০–১৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আলু ও পেঁয়াজের দাম আগের মতোই আছে। নতুন আলু ১৬–১৮ টাকা এবং দেশি পেঁয়াজ ৩০–৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারেও কিছুটা পরিবর্তন দেখা গেছে লাল ডিম বিক্রি হচ্ছে ১০০–১১০ টাকা, সোনালি মুরগির ডিম ৭০ টাকা এবং দেশি মুরগির ডিম ১০০ টাকা হালি দরে।

ঈদকে সামনে রেখে বাজারের এই অস্থিরতা ও দামবদলের প্রভাব সরাসরি সাধারণ ক্রেতাদের খরচে প্রতিফলিত হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪