| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ফায়ার ফাইটারের

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০০২২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ফায়ার ফাইটারের
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ফায়ার ফাইটারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. সজিবুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৪ মে) সকালে উপজেলার তিনলাখ পীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিবুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের সদস্য ও চট্টগ্রামের সন্দীপ উপজেলায় কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সজিব নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪