| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুরগির মাংস ও ডিমের বাজারে সিন্ডিকেট

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ২০:৫২:০২:অপরাহ্ন  |  ৪১৬০০৬ বার পঠিত
মুরগির মাংস ও ডিমের বাজারে সিন্ডিকেট

রিপোর্টার্স ডেস্ক: রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশের ডিম ও ব্রয়লার মুরগির বাজারে যে অস্থিরতা চলছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন-বিপিএ। সিন্ডিকেটের অভিযোগ তুলে সরকারের কাছে ৬ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

বিপিএ'র দাবি, উৎপাদন খরচ বাড়লেও, মুরগির ন্যায্য দাম পাচ্ছেন না প্রান্তিক খামারিরা। গত ৭ মাস ধরে উৎপাদন খরচের তুলনায় প্রতি কেজি মুরগিতে ৪০ থেকে ৫০ টাকা এবং প্রতি ডিমে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে তাদেরকে। 

বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ)-এর সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, বর্তমানে হঠাৎ মুরগির দাম বেড়ে গেল। কিন্তু একটি ডিম বিক্রি করতে হচ্ছে ৬ থেকে ৭ টাকার ভেতরে, যেখানে উৎপাদন খরচ ১০ টাকা। আমরা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনায় থাকতে চাই না। আমরা ডিম এবং মুরগির উৎপাদন খরচের বিপরীতে ১০ শতাংশ লাভ যুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে বাজার আমরা দেখতে চাই।

এছাড়াও খাবার, বাচ্চা ও ওষুধ বেশি দামে কিনতে হচ্ছে খামারিদের। এতে ঝুঁকিতে পড়ছে প্রায় ৫০ হাজার শিল্প এবং ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান। নীতিমালা থাকা সত্ত্বেও বাচ্চার ক্ষেত্রে কোনো গ্রেডিং অনুসরণ করা হচ্ছে না বলে দাবি করেন বিপিএ নেতারা।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪