| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ০৩:৫০:২৩:পূর্বাহ্ন  |  ৪০৮৮৬০ বার পঠিত
খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ

স্টাফ রিপোর্টার: চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে খুলনাসহ ১৫ জেলায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বেচ্ছায় বন্ধ রেখেছেন জ্বালানি ব্যবসায়ীরা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে জ্বালানি খাত সংশ্লিষ্ট চারটি সংগঠনের নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি ঘোষণা করেছেন।

সভায় বক্তারা বলেন, আগে প্রতিটি ডিপো থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে বৈশ্বিক সংকটের অজুহাত দেখিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর নির্দেশনায় তেল সরবরাহ সীমিত করা হয়েছে।

ব্যবসায়ী নেতারা জানান, খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রোল ও ডিজেল মিলিয়ে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা রয়েছে। অথচ খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৯ লাখ লিটার। ফিলিং স্টেশন ও এজেন্সি মালিকদের পক্ষ থেকে তিনটি ডিপো থেকেই অতিরিক্ত দেড় লাখ লিটার করে মোট সাড়ে চার লাখ লিটার তেল সরবরাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও বিপিসি তা গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়।

জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সহ-সভাপতি শেখ মুরাদ হোসেন। সভায় আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু, শেখ আমানত আলী ও রফিকুল ইসলাম নান্টু।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪