| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ০৯:৫২:২৬:পূর্বাহ্ন  |  ১১৯৯৫৪২ বার পঠিত
ঝিনাইদহে শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামে শ্বশুরবাড়িতে জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি কাগমারী গ্রামে শরিফা খাতুনকে (২৭) বিয়ে করেছিলেন।

জহিরুল ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামের আব্দুল শাহের ছেলে। তিনি কসাইয়ের কাজ করতেন। 

শ্বশুরবাড়ির লোকজন বলছে, সকাল ১০ টা দিকে  জহিরুলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তাঁরা। স্ত্রীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁদের।

মৃতের শাশুড়ি শাহেদা খাতুন বলেন, ৬ মার্চ তাঁর মেয়ে শরিফা খাতুন রাগ করে বাপের বাড়ি চলে আসেন। ১২ মার্চ স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি আসেন জহিরুল। কিন্তু শরিফা যেতে রাজি হননি। সোমবার সকালে শ্বশুরবাড়ির শোয়ার ঘরে জহিরুলের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪