| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন দেলোয়ার হোসেন খোকন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৩:৫৮:৪২:অপরাহ্ন  |  ১১৯৭৯৫৯ বার পঠিত
যশোরের জেলা  প্রশাসকের দায়িত্ব পেলেন দেলোয়ার হোসেন খোকন

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় যশোর জেলা পরিষদ কার্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসক দেলোয়ার হোসেন খোকন জেলা পরিষদের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করা হবে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে রোববার (১৫ মার্চ) সরকারের পক্ষ থেকে দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে দেলোয়ার হোসেন খোকনকে যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে যশোর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪